২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গৌরনদীতে আবারও মেয়র হলেন আ. লীগের হারিছ

বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে আবারও জয়লাভ করেছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী হারিছুর রহমান হারিছ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:09 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মাসুদ হাসান পাটোয়ারী তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৮ হাজার ৯৫৯ ভোট।

ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুর রহমান শরীফ পেয়েছেন ৭৭৬ ভোট।

অন্য দুই প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবাইদুল হক মিয়া  ও ন্যাশনাল পিপলস পার্টির মো. তুহিন।

এ পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ৮৯৮ জন।  ১৩টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।