২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

সোমবার বিকালে উপজেলার সাজাপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন।

নিহতরা হলেন দিনাজপুর ঘোড়াঘাটের আব্দুর রাকিবের মেয়ে রেনাত আজমির (৪) ও একই এলাকার রবিনের স্ত্রী রমেনা (৩০)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আলমগীর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ বাস যাত্রী আহত হয়।

তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রমেনা ও রেনাতের মৃত্যু হয় বলে জানান তিনি।