১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুয়াকাটায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় গণসংযোগের সময় দুই কাউন্সিল প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক প্রার্থীসহ ১০ জন আহত হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 05:42 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

রোববার দুপুরে পৌরসভার মথাউপাড়া এলাকায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আক্কাস হাওলাদার ও হাবীব শরীফের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানান কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান।

আহতদের মধ্যে আক্কাস হাওলাদারসহ দুজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই স্থানে ভোট চাওয়ার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।