Published : 21 Dec 2015, 02:40 PM
সোমবার সকালে উপজেলার মেওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ।
নিহত আব্দুল হাফিজ (৩৫) বিয়ানীবাজারের মাথিউরা গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে।
ওসি জুবের আহমদ জানান, সকালে বিয়ানীবাজার থেকে সিলেট যাওয়ার পথে একটি বাস মেওয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আব্দুল হাফিজের মৃত্যু হয়।
আহত ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।