হত্যা মামলায় কাউন্সিলর প্রার্থীসহ গ্রেপ্তার ৩
ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলায় এক কাউন্সিলর প্রার্থীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান।
গ্রেপ্তারদের মধ্যে আনিসুর রহমান গফরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বলে জানালেও বাকি দুজনের পরিচয় জানান নি তিনি।
পুলিশ পরিদর্শক হাবিবুর বলেন, “বিজয় দিবস উপলক্ষে গফরগাঁও রেলওয়ে চত্বরে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে যোগ দেওয়াকে কেন্দ্র করে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলাম ও আনিসুর রহমানের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।এতে আজিজুলের মা রাবেয়া বেগম নিহত হন।
“এ ঘটনায় আনিসুরসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে মামলা করেন আজিজুল।”
ওই মামলা আনিসুরসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক হাবিবুর।
