২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারো ট্রলারসহ মিয়ানমারের ৯২ জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১২টি মাছ ধরার ট্রলারসহ ৯২ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 10:06 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে এ অভিজান চালানো হয় বলে নৌবাহিনী জানিয়েছে।

নৌবাহিনীর সেন্টমার্টিন ফরওয়ার্ড বেস স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এস এম সাইফুল আলম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌবাহিনীর সদস্যরা টহল দেওয়ার সময় মাছ শিকাররত ১২টি ট্রলারসহ ৯২ জেলেকে আটক করেন।

ট্রলারের জাল ও মাছ জব্দ করা হয়েছে। আটক জেলেদের টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লেফটেন্যান্ট সাইফুল।