২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফের ট্রেন চলাচল শুরু

খুলনার সঙ্গে উত্তরবঙ্গ ও ঢাকার ট্রেন যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুস্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 07:46 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার পোড়াদহ রেল স্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হলে এসব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ‘মহানন্দা এক্সপ্রেস’ মঙ্গলবার সন্ধ্যায় লাইনচ্যুত হয় বলে জানান পোড়াদহ স্টেশনের বুকিং মাস্টার জোনায়েদ আলী।

স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইনচ্যুত বগিটি উদ্ধার করার পর রাত ১২টায় আবার ট্রেন চলাচল শুরু হয়।