১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক কারাগারে 

মাগুরায় প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 01:27 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

গ্রেপ্তার আলমগীর হোসেন জামাল (৩১) বাঘার পাড়া উপজেলার গরিবপুর গ্রামের মজিদ মণ্ডলের ছেলে।

সোমবার জামালকে মাগুরার বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে শালিখা থানার ওসি আবু জিহাদ ফখরুল ইসলাম খান জানান।

তিনি জানান, রোববার বিকালে শালিখা উপজেলার পাচকাহুনীয়া গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর স্থানীয়রা জামালকে ধরে পুলিশে দেয়। 

ওই তরুণীর বোন সাংবাদিকদের বলেন, রোববার বিকালে জামাল তাদের বাড়িতে যায় এবং সে সময় বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে তার ১৭ বছর বয়সী প্রতিবন্ধী বোনকে ধর্ষণ করে।

“আমার বোনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং জামালকে পিটিয়ে পুলিশে দেয়।”

এ ঘটনায় বড় বোন বাদী হয়ে ওইদিনই শালিখা থানায় একটি মামলা করেছেন বলে জানান ওসি।