চাঁদপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাগৈ এলাকায় আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায় বলে জানান শাহরাস্তি থানার ওসি মিজানুর রহমান।
ওসি বলেন, রাস্তার পাশে লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“তার পরনে সাদা শার্ট, জিন্সের প্যান্ট ও পায়ে কালো স্যান্ডেল ছিল।”
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
