২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ‘অস্ত্র বিক্রেতা’ দম্পতি আটক

নওগাঁর সাপাহারে এক দম্পতিকে আটক করা হয়েছে, যারা অস্ত্র বিক্রেতা বলে দাবি করছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 02:28 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

বৃহস্পতিবার নিশ্চিন্তপুর এলাকায় থেকে একরামুল হক (৫৫) ও তার স্ত্রী মিনা আরা খাতুনকে (৪২) অস্ত্রসহ আটক করা হয় বলে জানান সাপাহার থানার ওসি জাহাঙ্গীর আলম।

একরামুল সাপাহার উপজেলার সোনাডাঙা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

ওসি বলেন, সকালে একটি রিকশাভ্যানে করে একরামুল ও মিনা অস্ত্র বিক্রি করতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। গোপন খবর পেয়ে নিশ্চিন্তপুর এলাকায় তাদের তল্লাশি করা হয়।

ওই সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি।