১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুই পক্ষের পাল্টাপাল্টি সভা, ঠাকুরবাজারে ১৪৪ ধারা

বিএনপির দুই পক্ষ একই স্থানে সভা ডাকায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন ঠাকুর বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 01:27 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ঠাকুর বাজারে কোনো ধরনের সভা, সমাবেশ, জমায়েত করা যাবে না। 

“আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

বিএনপির সাবেক সাংসদ এম এ মতিন ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থকরা বিকেল ৩টায় ঠাকুর বাজারে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।