১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে পানিতে ডুবে সহোদরের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওরে ডুবে দেড় বছর বয়সী জমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শনিবার সকালে উপজেলার কাগজি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা।

মৃত সাদু ও নওয়ালী ওই গ্রামের হুমায়ন কবিরের সন্তান।

ওসি কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে শিশুদের মা কাপড় ধোয়ার জন্য বাড়ির পেছনে হাওরের ঘাটে যান।

এ সময় মায়ের অজান্তেই ছেলে সাদু ও নওয়ালী তার পিছু পিছু যাওয়ার সময় পানিতে পড়ে যায়। পরে মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা তাদের উদ্ধার করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।