১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাগুরায় বাস চাপায় বৃদ্ধ নিহত

মাগুরার শালিখা উপজেলায় মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে বাস চাপায় মারা গেছেন এক বৃদ্ধ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 02:37 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার মাগুরা-যশোর সড়কের শতখালী এলাকায় এ দুর্ঘটনায় নিহত রঘু পাটোয়ারীর (৬৫) বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার রশিমপুর গ্রামে।

নিহতের মেয়ের জামাই চন্দন মোল্লা জানান, শালিখার শতখালী গ্রামে তার বাড়িতে শনিবার বেড়াতে এসেছিলেন তার শ্বশুর রঘু পাটোয়ারী।

“সকালে তাদের বাড়ি থেকে প্রধান সড়ক হয়ে স্থানীয় শতখালী বাজারে যাওয়ার সময় এ কে ট্রাভেলস-এর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

শালিখা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এ ঘটনায় শালিখা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।