১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 04:53 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এক দিনের জন্য বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, “ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে এ পথে আবার আমদানি-রপ্তানি শুরু হবে।”

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ভারতের সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আগেই জানিয়েছেন। রোববার সকাল থেকে আবার বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, সরকারি ছুটি থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।