নেত্রকোণায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ছয় ও সাড়ে তিন বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।
নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামে পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশু নাফিসের মৃত্যু হয়।
আর দুপুরে পূর্বধলা উপজেলার কাঁদাপাড়া গ্রামে পুকুরে ডুবে মারা যায় ছয় বছরের রাহাত হাসান।
নাফিস পাহাড়পুর গ্রামের রিপন মিয়ার ছেলে। রাহাত একই উপজেলার কাঁদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বাড়ির আঙিনায় খেলছিল রাহাত। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলছিল নাফিস। একপর্যায়ে সে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৌশিক দাস বলেন, হাসপাতালে আনার আগেই নাফিসের মৃত্যু হয়েছে।
