১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ৯৯.৭২% কারখানা বেতন, ৯৯.৭৩% বোনাস দিয়েছে: পুলিশ

গাজীপুরের কারখানাগুলোর মধ্যে এক হাজার ৪০৯টি গার্মেন্ট।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 11:09 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

গাজীপুরে দুই হাজার ৭৬৪টি তালিকাভুক্ত কারখানার মধ্যে দুই হাজার ৭৪৯টি কারখানায় এপ্রিলের বেতন এবং দুই হাজার ৭৫৩টি কারখানায় ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত ১৫টি কারখানায় বেতন এবং ১১টি কারখানায় বোনাস বকেয়া রয়েছে বলে শিল্পাঞ্চল পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান। 

গাজীপুরের কারখানাগুলোর মধ্যে এক হাজার ৪০৯টি গার্মেন্ট। 

পুলিশ সুপার বলেন, মঙ্গলবার পর্যন্ত ৯৯.৭২ শতাংশ কারখানায় বেতন এবং ৯৯.৭৩ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ করা হয়েছে। 

ঈদের আগের দিন বুধবার দুপুরের আগেই বাকি কারখানায় বেতন-বোনাস পরিশোধের চেষ্টা চলছে। তবে বিভিন্ন কারণে ঈদেও ছুটি না দিয়ে ৯৪টি কারখানা আংশিক বা সম্পূর্ণ খোলা রাখবে কর্তৃপক্ষ। 

গাজীপুরের শ্রীপুর উপজেলার উত্তর ভাঙ্গাহাটি এলাকার স্কয়ার ফ্যাশন লিমিটেড কারখানার জিএম মো. তাসলিমুল বলেন, ঈদেও তাদের কারখানা খোলা রাখা হচ্ছে। একবার মেশিনে মালামাল লোড করার পর চালু মেশিন হঠাৎ বন্ধ করে দিলে ক্ষতির সম্মুখীন হতে হয়। ফলে চুক্তিমতে বায়রদের পণ্য সরবরাহ করা সম্ভব হয় না। তাই কারখানা ঈদেও খোলা রাখা হয়েছে।