২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গণভোটের প্রচারপত্র বিলি করলেন ডিসি-এসপি

এ সময় তারা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 09:18 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য শেরপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তারা গণভোটের প্রচারপত্রও বিলি করেন। 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মঙ্গলবার সকালে নকলা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। 

এ সময় তারা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেন। 

এ সময় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, শেরপুরের এনএসআইয়ের উপপরিচালক ইফতেখার উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ উপস্থিত ছিলেন।