২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

সকালে সিরাজগঞ্জ শহর থেকে পাঁচ শিক্ষার্থী তাদের বন্ধু ঝাটিবেলাই গ্রামের জারিফ তালুকদারের বাড়িতে বেড়াতে আসে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2025, 05:45 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফুলজোড় নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী তিন বন্ধু নিখোঁজ হয়েছে। 

শনিবার বেলা ৩টার দিকে উপজেলার ঝাটিবেলাই এলাকায় এ ঘটনায় ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কামারখন্দ স্টেশনের পরিদর্শক অপু কুমার মণ্ডল জানান। 

নিখোঁজরা হল- সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী রাফিন, কৃষ্ণ ও সারজিদ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত জানা যায়নি।  

ফায়ার সার্ভিসের পরিদর্শক বলেন, সকালে সিরাজগঞ্জ শহর থেকে পাঁচ শিক্ষার্থী তাদের বন্ধু ঝাটিবেলাই গ্রামের জারিফ তালুকদারের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ছয় বন্ধু বাড়ির পাশের ফুলজোড় নদীতে গোসল করতে নামে। এ সময় তিন বন্ধু পানিতে তলিয়ে যায়।

উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান অপু মণ্ডল।