Published : 22 Jun 2026, 01:58 PM
কয়েকদিনের টানা বৃষ্টিতে নেত্রকোণার সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার সকাল ৯টার তথ্য দিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন বলেন, “কলমাকান্দা স্টেশনে উপদাখালী নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।”
“এছাড়া খালিয়াজুরী স্টেশনে ধনু নদ, জারিয়ায় কংশ নদ, দুর্গাপুর ও বিজয়পুরে সোমেশ্বরী নদী এবং আটপাড়ায় মগড়া নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।”
তবে সব নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে এখনো পানি প্রবেশ করেনি বলে জানান তিনি।