Published : 13 Feb 2026, 05:20 AM
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি দুটিতে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা।
বৃহস্পতিবার রাত ২টায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী-১ আসনে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান এক লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯০২ ভোট।
রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু এক লাখ ২৫ হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট।
রাজশাহী-৩ আসনে বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন এক লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন এক লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট।
রাজশাহী-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বারী সরদার এক লাখ ১৮ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন এক লাখ ৯ হাজার ৭৫৯ ভোট।
রাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল এক লাখ ২৩ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মনজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট।
রাজশাহী-৬ আসনে বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ এক লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।