১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বন্দরে আমদানি-রপ্তানি ও সকল বাণিজ্যিক কার্যক্রম ২৮ মার্চ থেকে পুনরায় চালু হবে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 07:04 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস ঘিরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার ৭ মার্চ থেকে শুরু হয়ে এ ছুটি ২৭ মার্চ পর্যন্ত চলবে বলে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ জানিয়েছেন।

বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এই সময়ে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠি কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ভারতের চ্যাংড়াবান্ধা ও ভুটানের শুল্ক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে বন্দরে আমদানি-রপ্তানি ও সকল বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই সাইফুর রহমান বলেন, “আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তারা লিখিতভাবে অবহিত হয়েছেন। তবে এই সময়েও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত কোনো বাধা ছাড়াই চলবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আমাদের চিঠি দিয়েছেন। ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়।

দেশের অন্যতম প্রধান এই স্থলবন্দর দিয়ে পাথর, কয়লাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ভারত ও ভুটান থেকে আমদানি করা হয়।