চাঁদপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
“ধারণা করছি, মরদেহটি ৪-৫ দিন আগের। মৃত ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না।”
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার মোল্লাকান্দি নামকস্থান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মানিক জানান।
নিহতের বয়স আনুমানিক ৩০ নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এএসআই বলেন, “জরুরি সেবা -৯৯৯ নম্বর থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহটি উদ্ধার করি। ধারণা করছি, মরদেহটি ৪-৫ দিন আগের। ধারণা করছি, মরদেহটি ৪-৫ দিন আগের। মৃত ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না।
“আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় সনাক্ত করতে পারছেন না।”
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
