সিরাজগঞ্জে হত্যা মামলায় সাংবাদিক কারাগারে
শহিদুল ইসলাম ফিলিপস বাসসের জেলা প্রতিনিধি এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত যুবদল নেতা হত্যা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম ফিলিপসকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক সাংবাদিক শহিদুল ইসলাম ফিলিপস বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি শহরের মোক্তারপাড়া মহল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়া মহল্লা থেকে শহিদুল ইসলাম ফিলিপসকে আটক করা হয়। তিনি ৪ অগাস্ট শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি।
