২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সড়কে গেল দুই ধানকাটা শ্রমিকের প্রাণ, আহত ৪

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2024, 11:04 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

জয়পুরহাটে ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো চার জন। 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের দাদড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।

নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামের জিতেন বর্মণ (৬০) এবং একই উপজেলার বড় মানিক গ্রামের ইদ্রিস আলী (৪২)।

আহতরা হলেন- সালুয়া গ্রামের মৃত উতিন মণ্ডলের ছেলে সুনীল বর্মন (৪৫); একই গ্রামের আসির উদ্দিনের ছেলে ইসমাইল (৪৩) ও তানসেনের ছেলে  আজিজুল ইসলাম (৪৫) এবং অজ্ঞাতনামা সিএনজিচালক।

আহতদের বরাতে ওসি হুমায়ুন কবির জানান, নওগাঁর রানীনগর থেকে ধানকাটা শেষে কয়েকজন শ্রমিক অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় ওই সড়কের দাদড়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু'জন ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো চার জন। তাদের ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।