২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বাস চাপায় পথচারী নিহত

পাপিয়া পরিবহনের বাসটি চাপা দিলে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 02:00 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।  

শনিবার সকাল সাড়ে ১০টায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে উপজেলার জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইগাতী থানার এএসআই আনিসুর রহমান জানান। 

নিহত আশরাফ আলী (৮০) জোলগাঁও গ্রামের প্রয়াত শুক্কুর আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের বাসটি চাপা দিলে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী বাস ফেলে চলে গেছে।

এএসআই আনিসুর বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।