যথাসময়ে নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের
রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত নই, তবে আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।”
রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
সম্মেলন নিয়ে তিনি বলেন, “আশা করছি, অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা আশাবাদী, সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।”
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
