২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

“রুস্তমের গলায় গুলির চিহ্ন রয়েছে”

আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 01:20 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ঢাকার সাভারের আশুলিয়া থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান।

নিহত ২৭ বছর বয়সী রুস্তম আলী নীলফামারী জেলার জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি আব্দুল হান্নান বলেন, “নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় রুস্তম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয় ও পথচারীরা।

“তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন তারা।”  

রুস্তমের গলায় গুলির চিহ্ন রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও গুলি করে হত্যার পর মরদেহ পলাশবাড়ী এলাকায় ফেলে রেখে গেছে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল হান্নান।