২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপু‌রে প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু, ক্ষোভে গাড়িতে আগুন

প্রাইভেটকারটি এক ব্যক্তিকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাবার সময় দুই শিশুকে চাপা দেয়, বলছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 12:30 AM

Updated : 26 Aug 2026, 05:12 PM

মাদারীপু‌রে বেপ‌রোয়া গ‌তির প্রাইভেটকা‌রের চাপায় এক শিশুর প্রাণ গেছে।

শুক্রবার সন্ধ‌্যায় সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়‌নের হ‌বিগঞ্জ ব্রি‌জের কা‌ছে এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাহনটিকে আগু‌নে পু‌ড়ি‌য়ে দিয়েছে বলে ‍পুলিশ জানিয়েছে।

নিহত সুরাইয়া কাজী‌ (১০) বাহাদুরপুর ইউনিয়নের দে‌লোয়ার কাজীর মেয়ে। এ ঘটনায় মীম আক্তার নামে ১০ বছরের আরেক শিশু গুরুতর আহত হয়েছে।

পু‌লিশ ও স্থানীয় লোকজন বলছেন, অষ্টম শ্রেণির এক ছাত্র তার চার বন্ধুকে নিয়ে প্রাইভেটকারে ঘুরতে বের হয়। সন্ধ্যার আগে গাড়িটি এক ব্যক্তিকে চাপা দেয়। এরপর স্থানীয় লোকজন ধাওয়া দিলে গাড়িটি দ্রুতগতিতে বাহাদুরপুর ইউনিয়‌নে হ‌বিগঞ্জ ব্রিজের কা‌ছে এসে সুরাইয়াকে ও মীমকে চাপা দেয়। ঘটনাস্থলেই সুরাইয়ার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন প্রাইভেটকার‌টিতে আগুন ধরিয়ে দেয়।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হো‌সেন সাংবা‌দিক‌দের বলেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস পৌঁছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। নিহ‌তের প‌রিবার থানায় অভিযোগ দিলে পরবর্তী ব‌্যবস্থা নেওয়া হবে।