গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ
১৭টি কারখানা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও ছুটি কারখানায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
গাজীপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা।
নগরীর কোনাবাড়ী এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দুটি কারখানার শ্রমিকেরা সড়কে নামলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ১৭টি কারখানা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও দুটি কারখানায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
শিল্পাঞ্চলের শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর ব্যাটালিয়ন ৬৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ।
বিস্তারিত আসছে …
