সিরাজগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু
গুরুতর আহত অবস্থায় আলমপুর এলাকার রেজাউল করিমকে (৪৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়ইতলি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাজিপুর থানার ওসি নুরে আলম।
নিহতরা হলেন- আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ছাত্র মো. জীবন (২০) এবং উপজেলার মেঘাই গ্রামের মোক্তার হোসেনের ছেলে সোহেল রানা (৪২)।
গুরুতর আহত অবস্থায় আলমপুর এলাকার রেজাউল করিমকে (৪৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি নুরে আলম বলেন, কলেজছাত্র জীবন প্রাইভেটে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। সে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়।
স্থানীয়রা সোহলে রানা ও রেজাউলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সোহেল রানা মারা যান।
