২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু, আহত ২

মিজান এ বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু, আহত ২
শেরপুরের শ্রীবরদী থানা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2024, 11:05 AM

Updated : 26 Aug 2026, 10:29 AM

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন তার দুই চাচাতো ভাই।

মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী। 

মিজানুর রহমান মিজান (১৮) ওই বাড়ির মৃত পোস্টমাস্টার কদম আলীর ছেলে। মিজান এ বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি কাইয়ুম বলেন, সকালে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির টানা তার তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিজান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এসময় তাকে বাঁচাতে গিয়ে দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭) আহত হন। আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।