১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষকের মৃত্যু

তার অবস্থা সংকটাপন্ন হওয়ার তাকে হাসপাতালের আইসিইউ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষকের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 05:21 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার। 

তিনি জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড় এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পুরনজিত মহালদার। 

পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ার তাকে হাসপাতালের আইসিইউ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়। 

সোমবার রাতে সেখানেই তিনি মারা যান। 

এদিকে, সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ও উপ-উপাচার্যরা।

এক শোক বার্তায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুরনজিত মহালদারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

এছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা বিভাগ অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল।

প্রতিনিধি/এমডব্লিউ