১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় জুয়ার আসর থেকে বিএনপি নেতা আটক

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 06:52 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জুয়ার আসর থেকে এক বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার রাতে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান।

আটকরা হচ্ছেন-উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু।

তিনি ওই ইউনিয়নের কলসহাটি গ্রামের বাসিন্দা। আরেকজন একই এলাকার আব্দুল কুদ্দুছ।

ওসি বলেন, “বঙ্গবাজার এলাকায় নিয়মিত লাখ লাখ টাকার জুয়া খেলার আসর বসানো হচ্ছিল। গোপন সংবাদে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় শেখ মোস্তফা কামাল বাবলু ও আব্দুল কুদ্দুছকে আটক করা হয়।

“পরে আটকদের বিরুদ্ধে কেন্দুয়া থানার এসআই জিয়াউল হক বাদী হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেন।”

এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।