২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাল খনন ও দখলমুক্ত করায় বাধা দিলে কঠোর ব্যবস্থা: ভূমি প্রতিমন্ত্রী

শনিবার নেত্রকোণা জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 07:40 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

খাল খনন ও দখলমুক্ত করায় বাধা দিলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, “আমাদের নদী, খাল অনেকাংশে ভরাট ও দখল হয়ে গেছে। খালগুলো খনন করে দখলমুক্ত করা হবে। এতে কেউ বাধা হয়ে আসলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে।” 

“বিএনপির নির্বাচনি ইশতেহারে নদী ও খাল শাসনের মাধ্যমে পানির প্রবাহ বাড়ানো, ‘জাল যার, জলা তার’ এসব বিষয় ছিল। দেশের মানুষ সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন। তাই সরকার এসব বিষয়ে কাজ করছে।”

শনিবার নেত্রকোণা জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এর আগে প্রতিমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে সার্কিট হাউস প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন তিনি।  

পরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।