২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান হাদিকে হত্যায় জড়িতদের বিচার দাবিতে মাগুরায় বিক্ষোভ

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হাদিকে জীবন দিতে হয়েছে বলে মনে করেন আন্দোলনকারীরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যায় জড়িতদের বিচার দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

শনিবার দুপুরে মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভায়না মোড় স্মৃতি স্তম্ভে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করেন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কথা বলা এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হাদিকে জীবন দিতে হয়েছে। পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেই এমন করুন পরিণতি সকলকে ভোগ করতে হবে।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। 

সমাবেশে তন্ময় রহমান তুর্য, জোবায়ের হোসেন হামজা এবং শাহরিয়ার আহমেদ সামির বক্তব্য দেন।