২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তাজুল ইসলাম তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 10:44 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার রাত ৯টার দিকে উপজেলা সদরের তবলছড়ি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন জানান। 

গ্রেপ্তার মো. তাজুল ইসলাম (৪৭) মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ওসি বলেন, তাজুলের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ ১১টি মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।