২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নানি গ্রেপ্তার

শিশুটির মাথা ও গলায় আঘাতের চিহৃ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 05:26 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আট বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির নানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামের নানার বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান এনায়েতপুর থানার ওসি আনায়ারুল ইসলাম।

নিহত লাবনী আক্তার একই গ্রামের নাহিদ আলমের মেয়ে।

গ্রেপ্তার লালবানু (৬০) ওই গ্রামের প্রয়াত শুকুর আলী সরকারের স্ত্রী ও লাবনীর নানি।

ওসি আনায়ারুল ইসলাম বলেন, শিশুটির বাবা ঢাকায় থাকেন। লাবনী অসুস্থ মায়ের সঙ্গে নানির বাড়িতে থাকত। শুক্রবার রাতে অসুস্থ অবস্থায় শিশুটিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

খবর পেয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে শিশুটির মাথা ও গলায় আঘাতের চিহৃ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার সকালে শিশুটির বাবা তার স্ত্রী নার্গিস খাতুন ও শাশুড়ি লালবানুর বিরুদ্ধে মামলা করেন। পারিবারিক কলহের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

পরে অভিযান চালিয়ে শিশুটির নানিকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি আনায়ারুল ইসলাম।