২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পুড়েছে ১২ ব্যবসা প্রতিষ্ঠান

শুক্রবার ভোরে মুন্সীরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাঁদপুরে পুড়েছে ১২ ব্যবসা প্রতিষ্ঠান
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে ভোরে আগুন লেগে পুড়েছে ১২ দোকান।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 11:51 AM

Updated : 26 Aug 2026, 11:52 AM

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় পুড়ে গেছে ১২ ব্যবসা প্রতিষ্ঠান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান। 

ফায়ার সার্ভিস জানায়, বাজারের আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে বিষয়টি জানানো হয়। লোকজন তখন ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- আবদুল বাতেনের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাসের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম স্টোর ও কসমিটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইলের দোকান, সাজুর পানের দোকান, নুরুর ফলের দোকান।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করলে বলা যাবে।