চা বাগানে নিজ ঘরে মিলল শ্রমিকের ঝুলন্ত লাশ
“তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।”
সিলেটের তারাপুর চা বাগানে নিজ ঘর থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে দশটায় দিকে চা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধারের খবর জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
মৃত তরুণ দুর্জয় মুদি (১৯) তারাপুর চা বাগানের সুমন মুদির ছেলে এবং চা বাগানের শ্রমিক ছিলেন।
পরিবারের বরাতে ওসি আনিসুর রহমান বলেন, “মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের সঙ্গে দুর্জয়ের কথা কাটাকাটি হয়েছিল।
“সেই অভিমান থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।”
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এয়ারপোর্ট থানার ওসি।
