১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে দুজনের মৃত্যু

“সেচপাম্পের সুইচ দিতেই আকরাম বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন হানিফও।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 03:24 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

শেরপুরের সদর উপজেলায় ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের প্রাণ গেছে।

বুধবার সকালে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান।

মৃতরা হলেন-ছাত্তারকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাওভাঙ্গা গ্রামের সমেজ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন (৫৩)।

বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়্যারমান আব্দুল্লাহ আল মাহমুদ খুররম বলেন, “কৃষক আকরাম হোসেন সকাল ৯টার দিকে কৃষি শ্রমিক আব্দুল হানিফকে সঙ্গে নিয়ে ধানক্ষেতে পানি দিতে যান। সেখানে সেচপাম্পের তার ছিঁড়ে আগে থেকেই পাম্প বিদ্যুতায়িত হয়ে ছিল।

“সেচপাম্পের সুইচ দিতেই আকরাম বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন হানিফও। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”  

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান।