২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন‌সিম‌ন-মোটরসাই‌কে‌ল সংঘ‌র্ষে প্রাণ গেল সাবেক সেনাসদস্যের

ব্যবসায়িক কাজে সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যান। ফেরার পথে ঘটে দুর্ঘটনা।

ন‌সিম‌ন-মোটরসাই‌কে‌ল সংঘ‌র্ষে প্রাণ গেল সাবেক সেনাসদস্যের
ফাইল ছবি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 12:52 AM

Updated : 26 Aug 2026, 11:57 AM

গোপালগ‌ঞ্জে ন‌সিম‌নের সঙ্গে মোটরসাই‌কে‌লের সংঘ‌র্ষে সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপু‌রে এ দুর্ঘটনায় নিহত সাহেব আলী খন্দকার (৫৫) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন। তিনি নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, সাবেক ওই সেনাসদস্য সকালে ব্যবসায়িক কাজে যোগানিয়া গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যান। কাজ শেষে ফেরার পথে উলপুরে দ্রুতগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে তিনি মারাত্মক আহত হন। 

স্থানীয়রা সঙ্কটজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর কথা বলেন ওসি।