২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকি’, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

নোটিস দেওয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামকে আগামী দুদিনের মধ্যে অভিযোগের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সিরাজগঞ্জে ‘থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকি’, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
আমিনুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2024, 11:55 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের নামে প্রভাব বিস্তার ও থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকির অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। 

শুক্রবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম এ নোটিস দেন। 

নোটিস দেওয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামকে আগামী দুদিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

রাতে সাংবাদিকদের কাছে পাঠানো নোটিসে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য

(আব্দুল মোমিন মণ্ডল) বেলকুচি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের (দোয়াত কলম) পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন মর্মে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এছাড়া বুধবার রাতে আমিনুল ইসলাম লোকজনকে সঙ্গে নিয়ে বেলকুচি থানার ভেতরে ঢুকে অপর চেয়ারম্যান প্রার্থী মো. বদিউজ্জামান ফকিরের ওপর আক্রমন চালানো হয় বলে শোকজে বলা হয়। 

এ বিষয়ে বদিউজ্জামান ফকির লিখিত অভিযোগ দিয়েছেন বলে নির্বাচন অফিসার শহিদুল ইসলামের নোটিসে বলা হয়।

এসব কর্মকাণ্ড উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা, ২০১৬ এর বিধি ৩, বিধি ২২ এর (১) এবং বিধি ৩১ এর পরিপন্থী। 

এই আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না তা দুদিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।