২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে খালে ডুবে প্রাণ গেল ২ শিশুর

মারা যাওয়া দুই শিশু চাচাতো ভাই-বোন

সিলেটে খালে ডুবে প্রাণ গেল ২ শিশুর
প্রতীকী ছবি

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 08:53 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

সিলেটের জৈন্তাপুর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুর খালে এ ঘটনা ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

নিহতরা হলো- সালেহ আহমেদের সাত বছর বয়সী ছেলে মুন্না এবং কবির আহমদের ছয় বছর বয়সী মেয়ে রাফা। তারা চাচাতো ভাই-বোন।

ওসি মাহবুবুর রহমান বলেন, শিশু দুটির চাচা মাঠে গরু চড়াতে যাচ্ছিলেন। এ সময় তারা চাচার পেছন পেছন যায়। চাচা ফিরে যেতে বললে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।