২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

মিছিল করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার নওশাদ বিশ্বাস নবাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 11:40 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম।

গ্রেপ্তার নওশাদ বিশ্বাস নবাব ওই গ্রামের সিরাজুল বিশ্বাসের ছেলে। 

তিনি জেলা ছাত্রলীগের নওশাদ বিশ্বাস নবাব (২২) সহসভাপতি বলে জানা গেছে। 

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের ফেইসবুক পেইজে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয় বলে নেতারা দাবি করেন। সেই কমিটিতে নবাব সহসভাপতি হয়েছেন। 

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, “নওশাদ বিশ্বাস নবাবকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।”