২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ছয়জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

পুলিশ জানায়, এসব বাংলাদেশি অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে বসবাস করছিলেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

সাতক্ষীরা সদর উপজেলা সীমান্ত দিয়ে আরও ছয়জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। 

উপজেলার কুশখালি সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া চার নারী ও দুই পুরুষকে আটক করার পর বুধবার রাতে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক।

এদের মধ্যে যাচাই-বাছাই শেষে তিনজনকে বুধবার রাতে এবং বাকি তিনজনকে বৃহস্পতিবার বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। 

পুলিশ জানায়, এসব বাংলাদেশি অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দেয়।