১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ট্রাককে পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরের নিচে, বাইক আরোহীর মৃত্যু

“ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।  

নিহত মোটরসাইকেল আরোহী আজমান আলী (১৮) উপজেলার দক্ষিণ বুড়দের গ্রামের সুরুব আলীর ছেলে।

আহত শাওন (২১) একই গ্রামের আমির আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি উজায়ের বলেন, “ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা পাথরবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টের নিচে পড়ে যান মোটারসাইকেল আরোহী আজমান। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“পরে স্থানীয়রা আহত শাওনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।’’  

ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং চালককে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা জানান।