২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 03:58 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে কালিহাতী পৌরসভার চাটিপাড়া সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহবুব হোসেন জানান।

নিহত ২০ বছর বয়সী অনিক টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর এলাকার নিশানের ছেলে। 

এ ঘটনায় আহত কিাশোরের নাম আবীর; বয়স ১৫ বছর।

স্থানীয়দের বরাতে এসআই বলেন, “অনিক কালিহাতী পৌরসভার সিলিমপুর এলাকায় চাচাত বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে কালিহাতী পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর আবার গন্তব্যে রওনা দেন।  

“পথে একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে অনিক পড়ে যায় এবং বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে বলে জানান এসআই মাহবুব হোসেন।