খুলনা প্রেস ক্লাবের নেতৃত্বে সারোয়ার-তরিকুল
নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
খুলনা প্রেস ক্লাব নির্বাচনে মোস্তফা সারোয়ার সভাপতি এবং তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের লিয়াকত আলী মিলানয়তনে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সারোয়ার স্থানীয় দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক এবং তরিকুল সময়ের খবর পত্রিকার সম্পাদক।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ ও সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন।
নির্বাহী সদস্যরা হলেন- মাকসুদুর রহমান মাকসুদ, কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে মোট ১৭২ ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদের বিপরীতে ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
