২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ডোবায় গোসলে নেমে চার নারীর মৃত্যু

পুলিশ জানায়, বিকালে চারজন বাড়ির পাশের ডোবায় গোসল করতে যান।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 08:26 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

জামালপুরের মেলান্দহ উপজেলায় ডোবায় গোসলে নেমে চার নারীর মৃত্যু হয়েছে। 

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর গ্রামে এ ঘটনা ঘটে বলে মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ জানান।

নিহতরা হলেন- গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩২), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৫), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) এবং দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৮)।

দিশা মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, বিকালে চারজন বাড়ির পাশের একটি ধান ক্ষেতে বন্যার পানি জমে ডোবায় মত হওয়ায় সেখানে গোসল করতে যান। সেখানে ৬-৭ ফুটের মতো পানি রয়েছে। সেখানেই তারা তলিয়ে যান।

পরে লোকজন চারজনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।