১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মার ৩টি মাছ বি‌ক্রি হ‌য়ে‌ছে প্রায় লাখ টাকায়

বাঘাআইড়ের ওজন ছি‌ল ২৩ কে‌জি আর পাঙ্গাস দু‌টির ওজন ছি‌ল এক‌টি ২০ কে‌জি, অপর‌টি ১৯ কে‌জি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 01:10 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

রাজবাড়ীর পদ্মায় জে‌লের জা‌লে ধরা পড়া এক বাঘাআইড় ও দুই পাঙ্গাস ৯৭ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে।

এর মধ্যে বাঘাআইড়ের ওজন ছি‌ল ২৩ কে‌জি আর পাঙ্গাস দু‌টির ওজন ছি‌ল এক‌টি ২০ কে‌জি, অপর‌টি ১৯ কে‌জি।

‌সোমবার মাঝরা‌তে ও মঙ্লবার ভো‌রে দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টের অদূ‌রে পদ্মা-যমুনার মোহনায় জে‌লে নিরাঞ্জন হলদা‌র ও মোহাম্মদ হলদা‌রের জা‌লে মাছগু‌লো ধরা প‌ড়ে ব‌লে জানান স্থানীয় মাছ ব‌্যবসায়ী চান্দু মোল্লা ও সম্রাট শাজাহান শেখ।

সম্রাট শাজাহান শেখ বলেন, জেলেমোহাম্মদ হলদা‌র তার দল নি‌য়ে রা‌তে পদ্মায় মাছ শিকা‌রে যায়। নদীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে জাল ফে‌লে তারা। তা‌দের জা‌লে এক‌টি বাঘাআইড় ও এক‌টি পাঙ্গাশ মাছ আটকা প‌ড়ে। সকা‌লে সেগুলো তারা দৌলত‌দিয়া মৎস্য আড়‌তে নি‌য়ে আসেন। 

শাজাহান ব‌লেন, আড়তে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে বাঘাআইড় মাছ‌টি ১৫০০ টাকা কে‌জি দ‌রে ৩৪ হাজার ৫০০ টাকায় এবং ১৯ কেজির পাঙ্গাস মাছ‌টি ১৪০০ টাকা কে‌জি দ‌রে ২৬ হাজার ৬০০ টাকায় কি‌নে নেন। 

প‌রে মোবাইলে যোগা‌যোগ ক‌রে এক জার্মান প্রবা‌সির কা‌ছে বাঘাআইড় মাছ‌টি কেজিপ্রতি একশ টাকা লাভে এবং পাঙ্গাস মাছ‌টি কেজিপ্রতি পঞাশ টাকা লাভে মোট ৬৪ হাজার ৩৫০ টাকায় বিক্রি করেছেন।  

মাছ ব‌্যবসায়ী চান্দু মোল্লা ব‌লেন, ভোরে জে‌লে নিরঞ্জন হলদা‌রের জা‌লে ২০ কে‌জি ওজ‌নের পাঙ্গাশ মাছ‌টি ধরা প‌ড়ে। সকা‌লে আড়‌তে আন‌লে ১৬০০ টাকা কে‌জি দ‌রে ৩২ হাজার টাকায় মাছ‌টি কি‌নে নেন। 

প‌রে দে‌শের বি‌ভিন্ন এলাকায় যোগা‌যোগ ক‌রে ঢাকার এক ব‌্যবসায়ীর কা‌ছে মাছ‌টি কেজিপ্রতি ৫০ টাকা লাভে মোট ৩৩ হাজার টাকায় মাছ‌টি বি‌ক্রি করেছেন।